দেখো দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায় প্রভাতের কিনারায় । ডাক দিয়েছে রে শিউলি ফুলেরে- আয় আয় আয় ।। ও যে কার লাগি জ্বালে দীপ, কার ললাটে পরায় টিপ, ও যে কার আগমনী গায়- আয় আয় আয় ।। জাগো জাগো সখী, কাহার আশায় আকাশ উঠিল পুলকি । মালতীর বনে বনে ওই শোনো ক্ষণে ক্ষণে কহিছে শিশিরবায়- আয় আয় আয় ।।