দেখো ওই কে এসেছে ।- চাও সখী, চাও । আকুল পরান ওর আঁখিহিল্লোলে নাচাও ।- সখী, চাও ।। তৃষিত নয়ানে চাহে মুখ-পানে, হাসিসুধা-দানে বাঁচাও ।- সখী, চাও ।।