গীতবিতান
← সব গান

দেখো, সখা, ভুল করে

পর্যায়: মায়ার খেলা

শান্তা । দেখো, সখা, ভুল করে ভালোবেসো না । আমি ভালোবাসি ব'লে কাছে এসো না ।। তুমি যাহে সুখী হও তাই করো সখা, আমি সুখী হব ব'লে যেন হেসো না ।। আপন বিরহ লয়ে আছি আমি ভালো- কী হবে চির আঁধারে নিমেষের আলো ! আশা ছেড়ে ভেসে যাই, যা হবার হবে তাই- আমার অদৃষ্টস্রোতে তুমি ভেসো না ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-20