← সব গানদেখ্ দেখ্ দুটো পাখি বসেছে গাছে
পর্যায়: বাল্মীকি প্রতিভা
( ব্যাধগণের প্রবেশ )
প্রথম ব্যাধ । দেখ্ দেখ্, দুটো পাখি বসেছে গাছে ।
দ্বিতীয় ব্যাধ । আয় দেখি চুপিচুপি আয় রে কাছে ।
প্রথম ব্যাধ । আরে, ঝট্ করে এইবারে ছেড়ে দেরে বাণ ।
দ্বিতীয় ব্যাধ । রোস্, রোস্, আগে আমি করি রে সন্ধান ।