গীতবিতান
← সব গান

ডেকো না আমারে ডেকো না

পর্যায়: প্রেম

ডেকো না আমারে, ডেকো না, ডেকো না। চলে যে এসেছে মনে তারে রেখো না।। আমার বেদনা আমি নিয়ে এসেছি, মূল্য নাহি চাই যে ভালোবেসেছি; কৃপাকণা দিয়ে আঁখিকোণে ফিরে দেখো না।। আমার দঃখজোয়ারের জলস্রোতে নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে। দূরে যাবে যবে সরে তখন চিনিবে মোরে- আজ অবহেলা ছলনা দিয়ে ঢেকো না।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21