গীতবিতান
← সব গান

দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়া

পর্যায়: পূজা

দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায়- জনম জনম এই চলেছে, মরণ কভু তারে থামায় ? যখন তোমার গানে আমি জাগি আকাশে চাই তোমার লাগি, আবার একতারাতে আমার গানে মাটির পানে তোমায় নামায় ।। ওগো, তোমার সোনার আলোর ধারা, তার ধারি ধার- আমার কালো মাটির ফুল ফুটিয়ে শোধ করি তার । আমার শরৎরাতের শেফালিবন সৌরভেতে মাতে যখন তখন পাল্টা সে তান লাগে তব শ্রাবণ-রাতের প্রেম-বরিষায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-12