গীতবিতান
← সব গান

দেশে দেশে ভ্রমি তব দুখগান গাহিয়ে

পর্যায়: জাতীয় সংগীত

দেশে দেশে ভ্রমি তব দুখগান গাহিয়ে- নগরে প্রান্তরে বনে বনে । অশ্রু ঝরে দু নয়নে, পাষাণ হৃদয় কাঁদে সে কাহিনী শুনিয়ে ।। জ্বলিয়া উঠে অযুত প্রাণ, এক সাথে মিলি এক গান গায়- নয়নে অনল ভায়- শূন্য কাঁপে অভ্রভেদী বজ্রনির্ঘোষে । ভয়ে সবে নীরবে চাহিয়ে ।। ভাই বন্ধু তোমা বিনা আর মোর কেহ নাই । তুমি পিতা, তুমি মাতা, তুমি মোর সকলই । তোমারি দুঃখে কাঁদিব মাতা, তোমারি দুঃখে কাঁদাব । তোমারি তরে রেখেছি প্রাণে, তোমারি তরে ত্যজিব । সকল দুঃখ সহিব সুখে তোমারি মুখ চাহিয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-13