গীতবিতান
← সব গান

দে লো সখী দে পরাইয়ে গলে

পর্যায়: মায়ার খেলা

প্রমদা । দে লো, সখী, দে পরাইয়ে গলে সাধের বকুলফুলহার । আধফুট জুঁইগুলি যতনে আনিয়ে তুলি গাঁথি গাঁথি সাজায়ে দে মোরে কবরী ভরিয়ে ফুলভার । তুলে দে লো চঞ্চল কুন্তল, কপোলে পড়িছে বারেবার ।। প্রথমা । আজি এত শোভা কেন, আনন্দে বিবশা যেন- দ্বিতীয়া । বিম্বাধরে হাসি নাহি ধরে, লাবণ্য ঝরিয়া পড়ে ধরাতলে ! প্রথমা । সখী, তোরা দেখে যা, দেখে যা- তরুণ তনু এত রূপরাশি বহিতে পারে না বুঝি আর ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27