গীতবিতান
← সব গান

দে তোরা আমায় নূতন করে দে

পর্যায়: প্রেম

দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে ।। হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি, বসন্তে হোক দৈন্যবিমোচন নব লাবণ্যধনে । শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব-আবরণে ।। বাজুক প্রেমের মায়ামন্ত্রে পুলকিত প্রাণের বীণাযন্ত্রে চিরসুন্দরের অভিবন্দনা । আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে, যৌবন পাক সম্মান বাঞ্ছিতসম্মিলনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-12