ধরণীর গগনের মিলনের ছন্দে বাদলবাতাস মাতে মালতীর গন্ধে ।। উৎসবসভা-মাঝে শ্রাবণের বীণা বাজে, শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দ ।। দুই কূল আকুলিয়া অধীর বিভঙ্গে নাচন উঠিল জেগে নদীর তরঙ্গে । কাঁপিছে বনের হিয়া বরষনে মুখরিয়া, বিজলি ঝলিয়া ওঠে নবঘনমন্দ্রে ।।