ধীরে ধীরে ধীরে বও
ওগো উতাল হাওয়া।
নিশীরাতের বাঁশি বাজে,
শান্ত হও গো, শান্ত হও।
আমি প্রদীপশিখা তোমার লাগি
ভয়ে ভয়ে একা জাগি,
মনের কথা কানে-কানে
মৃদু মৃদু কও।
তোমার দূরের গাথা বনের বানী
ঘরের কোণে দেয়-যে আনি।
আমার কিছু কথা আছে
ভোরের বেলা তারার কাছে,
সেই কথাটি তোমার কানে
চুপি চুপি লও।
ধীরে ধীরে বও
ওগো উতাল হাওয়া।