গীতবিতান
← সব গান

ধনে জনে আছি জড়ায়ে হায়

পর্যায়: পূজা

ধনে জনে আছি জড়ায়ে হায়, তবু জানো মন তোমারে চায় ।। অন্তরে আছ অন্তর্যামী, আমা চেয়ে আমায় জানিছ স্বামী- সব সুখে দুখে ভুলে থাকায় জানো মম মন তোমারে চায় ।। ছাড়িতে পারি নি অহঙ্কারে, ঘুরে মরি শিরে বহিয়া তারে, ছাড়িতে পারিলে বাঁচি যে হায়- তুমি জানো মন তোমারে চায় । যা আছে আমার সকলই কবে নিজ হাতে তুমি তুলিয়া লবে- সব ছেড়ে সব পাব তোমায় । মনে মনে মন তোমারে চায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27