ধরা দিয়েছি গো আমি আকাশের পাখি, নয়নে দেখেছি তব নূতন আকাশ ।। দুখানি আঁখির পাতে কী রেখেছ ঢাকি, হাসিলে ফুটিয়া পড়ে উষার আভাস ।। হৃদয় উড়িতে চায় হোথায় একাকী- আঁখিতারকার দেশে করিবারে বাস । ওই গগনেতে চেয়ে উঠিয়াছে ডাকি- হোথায় হারাতে চায় এ গীত-উচ্ছ্বাস ।।