শ্যামা । ধরা সে যে দেয় নাই, দেয় নাই, যারে আমি আপনারে সঁপিতে চাই- কোথা সে যে আছে সঙ্গোপনে, প্রতিদিন শত তুচ্ছের আড়ালে আড়ালে আড়ালে । এসো মম সার্থক স্বপ্ন, করো মম যৌবন সুন্দর, দক্ষিণ বায়ু আনো পুষ্পবনে । ঘুচাও বিষাদের কুহেলিকা, নবপ্রাণমন্ত্রের আনো বাণী । পিপাসিত জীবনের ক্ষুব্ধ আশা আঁধারে আঁধারে খোঁজে ভাষা শুন্যে পথহারা পবনের ছন্দে, ঝরে-পড়া বকুলের গন্ধে ।।