ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত মলিন যেই স্মৃতি মুছে-আসা সেই ছবিটিতে রঙ এঁকে দেয় মোর গীতি ।। বসন্তের ফুলের পরাগে যে রঙ জাগে, ঘুম-ভাঙা পিককাকলিতে যে রঙ লাগে, যে রঙ পিয়ালশাখায় ঢালে শুক্লসপ্তমীর তিথি ।। সেই ছবি দোলা খায় রক্তের হিল্লোলে, সেই ছবি মিশে যায় নির্ঝরকল্লোলে, দক্ষিণসমীরণে ভাসে, পূর্ণিমাজ্যোত্স্নায় হাসে- সে আমারি স্বপ্নের অতিথি ।।