ধ্বনিল আহবান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে, দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে ।। হেরো গো অন্তরে অরূপসুন্দরে, নিখিল সংসারে পরমবন্ধুরে, এসো আনন্দিত মিলন-অঙ্গনে শোভন মঙ্গল সাজে ।। কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষ হউক নির্মল, হউক নিঃশেষ- চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকাজে । স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্বপশ্চিমবন্ধুসঙ্গম- মৈত্রীবন্ধনপুণ্যমন্ত্র-পবিত্র বিশ্বসমাজে ।।