দিনান্তবেলায় শেষের ফসল নিলেম তরী-'পরে, এ পারে কৃষি হল সারা, যাব ও পারের ঘাটে । হংসবলাকা উড়ে যায় দূরের তীরে, তারার আলোয়, তারি ডানার ধ্বনি বাজে মোর অন্তরে । ভাঁটার নদী ধায় সাগর-পানে কলতানে, ভাবনা মোরে ভেসে যায় তারি টানে ।। যা-কিছু নিয়ে চলি শেষ সঞ্চয় সুখ নয় সে, দুঃখ সে নয়, নয় সে কামনা- শুনি শুধু মাঝির গান আর দাঁড়ের ধ্বনি তাহার স্বরে ।।