গীতবিতান
← সব গান

দিনের বিচার করো

পর্যায়: আনুষ্ঠানিক

দিনের বিচার করো- দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর । দিনের সব কর্ম লইয়া স্মরণে সন্ধ্যাবেলায় সঁপিনু চরণে- কিছু ঢাকা নাই তোমার নয়নে, এখন বিচার করো ।। মিথ্যা আচারে যদি থাকি মজি আমার বিচার করো । মিথ্যা দেবতা যদি থাকি ভজি, আমার বিচার করো । লোভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ, পরনিন্দায় পেয়ে থাকি সুখ, আমার বিচার করো ।। অশুভকামনা করি যদি কার, আমার বিচার করো । রোষে যদি কারো করি অবিচার, আমার বিচার করো । তুমি যে জীবন দিয়েছ আমারে কলঙ্ক যদি দিয়ে থাকি তারে আপনি বিনাশ করি আপনারে, আমার বিচার করো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-28