গীতবিতান
← সব গান

দিনের পরে দিন যে গেল আঁধার ঘরে

পর্যায়: প্রেম

দিনের পরে দিন যে গেল আঁধার ঘরে, তোমার আসনখানি দেখে মন যে কেমন করে । ওগো বঁধু, ফুলের সাজি মঞ্জরীতে ভরল আজি- ব্যথার হারে গাঁথব তারে, রাখব চরণ-'পরে ।। পায়ের ধ্বনি গণি গণি রাতের তারা জাগে, উত্তরীয়ের হাওয়া এসে ফুলের বনে লাগে । ফাগুনবেলার বুকের মাঝে পথ-চাওয়া সুর কেঁদে বাজে- প্রাণের কথা ভাষা হারায়, চোখের জলে ঝরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-22