গীতবিতান
← সব গান

দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে

পর্যায়: প্রকৃতি

দিনশেষে বসন্ত যা প্রাণে গেল ব'লে তাই নিয়ে বসে আছি, বীণাখানি কোলে ।। তারি সুর নেব ধরে আমারি গানেতে ভরে, ঝরা মাধবীর সাথে যায় সে যে চলে ।। থামো থামো দখিনপবন, কী বারতা এনেছ তা কোরো না গোপন । যে দিনেরে নাই মনে তুমি তারি উপবনে কী ফুল পেয়েছ খুঁজে- গন্ধে প্রাণ ভোলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-19