গীতবিতান
← সব গান

দিনশেষের রাঙা মুকুল

পর্যায়: প্রেম

দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে । সঙ্গোপনে ফুটবে প্রেমের মঞ্জরীতে ।। মন্দবায়ে অন্ধকারে দুলবে তোমার পথের ধারে, গন্ধ তাহার লাগবে তোমার আগমনীতে- ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে ।। রাত যেন না বৃথা কাটে প্রিয়তম হে - এসো এসো প্রাণে মম, গানে মম হে । এসো নিবিড় মিলনক্ষণে রজনীগন্ধার কাননে, স্বপন হয়ে এসো আমার নিশীথিনীতে- ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-28