দিন অবসান হল । আমার আঁখি হতে অস্তরবির আলোর আড়াল তোলো ।। অন্ধকারের বুকের কাছে নিত্য-আলোর আসন আছে, সেথায় তোমার দুয়ারখানি খোলো ।। সব কথা সব কথার শেষে এক হয়ে যাক মিলিয়ে এসে । স্তব্ধ বাণীর হৃদয়-মাঝে গভীর বাণী আপনি বাজে, সেই বাণীটি আমার কানে বোলো ।।