গীতবিতান
← সব গান

দিন যদি হল অবসান

পর্যায়: পূজা

দিন যদি হল অবসান নিখিলের অন্তরমন্দিরপ্রাঙ্গণে ওই তব এল আহ্‌বান।। চেয়ে দেখো মঙ্গলরাতি জ্বালি দিল উৎসাববাতি, স্তব্দ এ সংসারপ্রান্তে ধরো ধরো তব বণ্দনাগান।। কর্মের-কলরব-ক্লান্ত, করো তব অন্তর শান্ত। চিত্ত-আসন দাও মেলে, নাই যদি দর্শন পেলে আঁধারে মিলিবে তাঁর স্পর্শ- হর্ষে জাগায়ে দিবে প্রাণ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-16