দিন পরে যায় দিন, বসি পথপাশে
গান পরে গাই গান বসন্তবাতাসে ।।
ফুরাতে চায় না বেলা, তাই সুর গেঁথে খেলা-
রাগিণীর মরিচিকা স্বপ্নের আভাসে ।।
দিন পরে যায় দিন, নাই তব দেখা।
গান পরে গাই গান, রই বসে একা।
সুর থেমে যায় পাছে তাই নাহি আস কাছে-
ভালোবাসা ব্যাথা দেয় যারে ভালোবাসে ।।