গীতবিতান
← সব গান

দিন তো চলি গেল প্রভু

পর্যায়: পূজা ও প্রার্থনা

দিন তো চলি গেল, প্রভু, বৃথা- কাতরে কাঁদে হিয়া । জীবন অহরহ হতেছে ক্ষীণ- কী হল এ শূন্য জীবনে। দেখাব কেমনে এই ম্লান মুখ, কাছে যাব কী লইয়া প্রভু হে, যাইবে ভয়, পাব ভরসা তুমি যদি ডাকো এ অধমে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-28