দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন- গেয়ে চলি তবু তাঁর করুণার গান ।। খুলে রেখেছেন তাঁর অমৃতভবনদ্বার- শ্রান্তি ঘুচিবে, অশ্রু মুছিবে, এ পথের হবে অবসান ।। অনন্তের পানে চাহি আনন্দের গান গাহি- ক্ষুদ্র শোকতাপ নাহি নাহি রে । অনন্ত আলয় যার কিসের ভাবনা তার- নিমেষের তুচ্ছ ভারে হব না রে ম্রিয়মাণ ।।