দিয়ে গেনু বসন্তের এই গানখানি-
বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি ।।
তবু তো ফাল্গুনরাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলোছলো, এই বহু মানি ।।
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা,
তখনি চলিয়া যাব শেষ হলে খেলা ।
আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো
নব পথিকেরই গানে ণূতনের বাণী ।।