দইওায়ালা । দই চাই গো, দই চাই, দই চাই গো ? শ্যামলী আমার গাই তুলনা তাহার নাই । কঙ্কণানদীর ধারে ভোরবেলা নিয়ে যাই তারে- দূর্বাদলঘন মাঠে নদীর ধারে ধারে ধারে, তারে সারা বেলা চরাই, চরাই গো । দেহখানি তার চিক্কন কালো, যত দেখি তত লাগে ভালো । কাছে বসে যাই ব'কে, উত্তর দেয় সে চোখে, পিঠে মোরে রাখে মাথা- গায়ে তার হাত বুলাই, হাত বুলাই গো ।। ( চন্ডালকন্যা প্রকৃতি দই কিনতে চাইল একজন মেয়ে সাবধান করে দিল)