গীতবিতান
← সব গান

দখিন হাওয়া জাগো জাগো

পর্যায়: প্রকৃতি

দখিন-হাওয়া জাগো জাগো, জাগাও আমার সুপ্ত এ প্রাণ । আমি বেণু, আমার শাখায় নীরব যে হায় কত-না গান । জাগো জাগো ।। পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধন-হারা, নৃত্য তোমার চিত্তে আমার মুক্তি-দোলা করে যে দান । জাগো জাগো ।। গানের পাখা যখন খুলি বাধা-বেদন তখন ভুলি । যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে বন্ধ ভাঙার ছন্দে আমার মৌন-কাঁদন হয় অবসান । জাগো জাগো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-22