দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে, দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে ।। কৃষ্ণরাতের অন্ধকারে বচনহারা ধ্যানের পারে কোন্ স্বপনের পর্ণপুটে ছিল ঢাকা সে ।। দখিন-হাওয়ায় ছড়িয়ে গেল গোপন রেণুকা । গন্ধে তারি ছন্দে মাতে কবির বেণুকা । কোমল প্রাণের পাতে পাতে লাগল যে রঙ পূর্নিমাতে আমার গানের সুরে সুরে রইল আঁকা সে ।।