গীতবিতান
← সব গান

দোষী করিব না করিব না তোমারে

পর্যায়: প্রেম

দোষী করিব না, করিব না তোমারে আমি নিজেরে নিজে করি ছলনা । মনে মনে ভাবি ভলোবাসো, মনে মনে বুঝি তুমি হাসো, জানো এ আমার খেলা- এ আমার মোহের রচনা ।। সন্ধ্যামেঘের রাগে অকারণে ছবি জাগে, সেইমতো মায়ার আভাসে মনের আকাশে হাওয়ায় হাওয়ায় ভাসে শুন্যে শুন্যে ছিন্নলিপি মোর বিরহমিলনকল্পনা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-28