গীতবিতান
← সব গান

দয়া করো, দয়া করো প্রভু

পর্যায়: নাট্যগীতি

দয়া করো, দয়া করো প্রভু, ফিরে ফিরে শত শত অপরাধে অপরাধিনীরে ।। অন্তরে রয়েছে জাগি, তোমার প্রসাদ-লাগি দুর্বল পরান বাধা ঘটায় বাহিরে ।। শঙ্কা আসে, লজ্জা আসে, মরি অবসাদে । দৈন্যরাশি ফেলে গ্রাসি, ঘেরে পরমাদে । ক্লান্ত দেহে তন্দ্রা লাগে, ধুলায় শয়ন মাগে- অপথে জাগিয়া উঠি ভাসি আঁখিনীরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-05