গীতবিতান
← সব গান

দুয়ার মোর পথপাশে

পর্যায়: বিচিত্র

দুয়ার মোর পথপাশে, সদাই তারে খুলে রাখি । কখন্‌ তার রথ আসে ব্যাকুল হয়ে জাগে আঁখি ।। শ্রাবণে শুনি দূর মেঘে লাগায় গুরু গরো-গরো, ফাগুনে শুনি বায়ুবেগে জাগায় মৃদু মরো-মরো- আমার বুকে উঠে জেগে চমক তারি থাকি থাকি ।। সবাই দেখি যায় চলে পিছন-পানে নাহি চেয়ে উতল রোলে কল্লোলে পথের গান গেয়ে গেয়ে । শরৎ-মেঘ যায় ভেসে উধাও হয়ে কত দূরে যেথায় সব পথ মেশে গোপন কোন্‌ সুরপুরে । স্বপনে ওড়ে কোন্‌ দেশে উদাস মোর মনোপাখি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-28