গীতবিতান
← সব গান

দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে

পর্যায়: বিচিত্র

কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে, সুপ্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন সংঘাতে ।। বাজে ফুলে বাজে কাঁটায়, আলোছায়ার জোয়ার-ভাঁটায়, প্রাণের মাঝে ওই-যে বাজে দুঃখে সুখে শঙ্কাতে ।। তালে তালে সাঁঝ-সকালে রূপ-সাগরে ঢেউ লাগে। সাদা-কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানা রঙ জাগে। এই তালে তোর গান বেঁধে নে- কান্নাহাসির তান সেধে নে, ডাক দিল শোন্‌ মরণ বাঁচন নাচন-সভার ডঙ্কাতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-27