গীতবিতান
← সব গান

দুজনে দেখা হল মধুযামিনী রে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

বেহাগ-খাম্বাজ । দাঁদরা দুজনে দেখা হল মধুযামিনী রে- কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে ।। নিকুঞ্জে দখিনাবায় করিছে হায়-হায়, লতাপাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে ।। দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে, দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে । আর তো হল না দেখা, জগতে দোঁহে একা- চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-07