গীতবিতান
← সব গান

দুজনে এক হয়ে যাও

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে- দুজনের হৃদয় আজি মিলুক তাঁরি মিলন-ছায়ে। তাঁহারি প্রেমের বেগে দুটি প্রাণ উঠুক জেগে- যা-কিছু শীর্ণ মলিন টুটুক তাঁরি চরণ-ঘায়ে। সমুখে সংসারপথ, মিঘ্নবাধা কোরো ন ভয়- দুজনে যাও চলে যাও- গান করে যাও তাঁহারি জয়। ভকতি লও পাথেয়, শকতি হোক অজেয়- অভয়ের আশিসবাণী আসুক তঁরি প্রসাদ-বায়ে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21