গীতবিতান
← সব গান

দুঃখের বরষায় চক্ষের

পর্যায়: পূজা

দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল ।। মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ -বেদনায়; অর্পিনু হাতে তার, খেদ নার আর মোর খেদ নাই । বহুদিনবঞ্চিত অন্তরে সঞ্চিত কী আশা, চক্ষের নিমেষেই মিটল সে পরশের তিয়াষা । এত দিনে জানলেম যে কাঁদন কাঁদলেম সে কাহার জন্য । ধন্য এ জাগরণ, ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: joni

তারিখ: 2009-06-15