গীতবিতান
← সব গান

দুঃখের তিমিরে যদি জ্বলে

পর্যায়: পূজা

দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক তবে তাই হোক ।। মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক তবে তাই হোক ।। পুজার প্রদীপে তব জ্বলে যদি মম দীপ্ত শোক তবে তাই হোক । অশ্রু-আঁখি-'পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ তবে তাই হোক ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-05