দুঃখরাতে, হে নাথ, কে ডাকিলে- জাগি হেরিনু তব প্রেমমুখছবি ।। হেরিনু ঊষালোকে বিশ্ব তব কোলে, জাগে তব নয়নে প্রাতে শুভ্র রবি ।। শুনিনু বনে উপবনে আনন্দগাথা, আশা হৃদয়ে বহি নিত্য গাহে কবি ।।