দুঃখ দিয়ে মেটাব দুঃখ তোমার । স্নান করাব অতল জলে বিপুল বেদনার। মোর সংসার দিব যে জ্বালি, শোধন হবে এ মোহের কালি- মরণব্যথা দিব তোমার চরণে উপহার ।।