গীতবিতান
← সব গান

দুঃখ এ নয় সুখ নহে গো

পর্যায়: পূজা ও প্রার্থনা

দুঃখ এ নয়, সুখ নহে গো- গভীর শান্তি এ যে আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে । ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারে সাথে করে নিল আমায় জন্মমরণপারে- এল পথিক সেজে ।। চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতে আলো-আঁধার আঁচলখানি আসন দিল পেতে । এত কালের ভয় ভাবনা কোথায় যে যায় সরে, ভালোমন্দ ভাঙাচোরা আলোয় ওঠে ভ'রে- কালিমা যায় মেজে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-22