দুঃখ যে তোর নয় রে চিরন্তন-
পার আছে রে এই সাগরের বিপুল ক্রন্দন ।।
এই জীবনের ব্যথা যত এইখানে সব হবে গত,
চিরপ্রাণের আলয়-মাঝে অনন্ত সান্ত্বন ।।
মরণ যে তোর নয় রে চিরন্তন-
দুয়ার তাহার পেরিয়ে যাবি, ছিঁড়বে রে বন্ধন ।
এ বেলা তোর যদি ঝড়ে পূজার কুসুম ঝ'রে পড়ে,
যাবার বেলায় ভরবে থালায় মালা ও চন্দন ।।