গীতবিতান
← সব গান

দূরদেশী সেই রাখাল ছেলে

পর্যায়: বিচিত্র

দূরদেশী সেই রাখাল ছেলে আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে।। গাইলো কী গান সেই তা জানে, সুর বাজে তার আমার প্রাণে- বলো দেখি তোমরা কে তার কথার কেছু আভাস পেলে।। আমি তারে শুধাই যবে 'কী তোমারে দিব আনি'- সে শুধু কয়, 'আর কিছু নয়, তোমার গলার মালাখানি।' দিই যদি তো কী দাম দেবে যায় বেলা সেই ভাবনা ভেবে- ফিরে এসে দেখি ধূলায় বাঁশিটি তার গেছে ফেলে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-15