গীতবিতান
← সব গান

দূরে দাঁড়ায়ে আছে কেন আসে না

পর্যায়: মায়ার খেলা

প্রমদা । দূরে দাঁড়ায়ে আছে, কেন আসে না কাছে । ওলো য, তোরা যা সখী, যা শুধা গে ওই আকুল অধর আঁখি কী ধন যাচে ।। সখীগণ । ছী, ওলো ছী, হল কী, ওলো সখী । প্রথমা । লাজবাঁধ কে ভাঙিল, এত দিনে শরম টুটিল! তৃতীয়া । কেমনে যাব, কী শুধাব । প্রথমা । লাজে মরি, কী মনে করে পাছে । প্রমদা । ওলো যা, তোরা যা সখী, যা শুধা গে ওই আকুল অধর আঁখি কী ধন যাচে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-22