দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে । যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে ।। যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন্ অচিন পুরে ।।