গীতবিতান
← সব গান

দূর রজনীর স্বপন লাগে

পর্যায়: বিচিত্র

দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে, দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে । হায় রে সে কাল হায় রে কখন চলে যায় রে আজ এ কালের মরীচিকায় নতুন মায়ায় ভাসিতে । যে মহাকাল দিন ফুরালে আমার কুসুম ঝরালো সেই তোমারি তরুণ ভালে ফুলের মালা পরালো । শুনিয়ে শেষের কথা সে কাঁদিয়ে ছিল হতাশে, তোমার মাঝে নতুন সাজে শুন্য আবার ভরালো । আমরা খেলা খেলেছিলেম, আমরাও গান গেয়েছি । আমরাও পাল মেলেছিলেম, আমরা তরী বেয়েছি । হারায় নি তা হারায় নি বৈতরণী পারায় নি- নবীন চোখের চপল আলোয় সে কাল ফিরে পেয়েছি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-20

দূর রজনীর স্বপন লাগে – গীতবিতান