দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি, শুভকার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি ।। এ জগতচরাচরে বেধেঁছে যে প্রেমডোরে সে প্রেমে বাঁধিয়া দোঁহে স্নেহছায়ে রাখো ঢাকি ।। তোমারি আদেশ লয়ে সংসারে পশিবে দোঁহে, তোমারি আশিস-বলে এড়াইবে মায়ামোহে । সাধিতে তোমার কাজ দুজনে চলিবে আজ, হৃদয়ে মিলাবে হৃদি তোমারে হৃদয়ে রাখি ।।