গীতবিতান
← সব গান

দুয়ারে বসে আছি, প্রভু

পর্যায়: পূজা ও প্রার্থনা

দুয়ারে বসে আছি, প্রভু, সারা বেলা-নয়নে বহে অশ্রুবারি । সংসারে কী আছে হে,হৃদয় না পুরে- প্রাণের বাসনা প্রাণে লয়ে ফিরেছি হেথা দ্বারে দ্বারে । সকল ফেলি আমি এসেছি এখানে, বিমুখ হেয়ো না দীনহীনে- যা করো হে রব প'ড়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-20