গীতবিতান
← সব গান

এবার আমায় ডাকলে দূরে

পর্যায়: পূজা

এবার আমায় ডাকলে দূরে সাগর-পারের গোপন পুরে ।। বোঝা আমার নামিয়েছি যে, সঙ্গে আমায় নাও গো নিজে, স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণাতূরে ।। আমার সন্ধ্যাফুলের মধু এবার যে ভোগ করবে বঁধু । তারার আলোর প্রদীপখানি প্রাণে আমার জ্বালবে আনি, আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-13