গীতবিতান
← সব গান

এবার বুঝেছি সখা, এ খেলা

পর্যায়: পূজা ও প্রার্থনা

মিশ্র রামকেলি । আড়াঠেকা এবার বুঝেছি সখা, এ খেলা কেবলই খেলা- মানবজীবন লয়ে এ কেবলই অবহেলা ।। তোমারে নহিলে আর ঘুচিবে না হাহাকার- কী দিয়ে ভুলায়ে রাখো, কী দিয়ে কাটাও বেলা ।। বৃথা হাসে রবিশশী, বৃথা আসে দিবানিশি- সহসা পরান কাঁদে শুন্য হেরি দিশি দিশি । তোমারে খুঁজিতে এসে কী লয়ে রয়েছি শেষে- ফিরি গো কিসের লাগি এ অসীম মহামেলা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-01